
শাহরিয়ার মিল্টন , শেরপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসন থেকে মনোয়নপত্রগ্রহণ করেন ৩০ জন। শেষ দিন পর্যন্ত ১৬ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনে ৭ জন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৫ জন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৪ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোয়নপত্র গ্রহণ জমার শেষ দিনে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
শেরপুর-১ (সদর) এ আসন থেকে ৭ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এনসিপি মনোনীত প্রার্থী মো. লিখন মিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মো. সফিকুল ইসলাম।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) : এ আসন থেকে ৫ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (বেলাল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ইলিয়াস খান। ইলিয়াস খান বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও দাখিলকৃত তার কাগজপত্রে দলীয় মনোনয়ন সংযুক্ত করা হয়নি।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) : এ আসন থেকে ৪ জন মনোয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...