
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নাজমুল মোস্তফা আমিন। মনোনয়নপত্র জমাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও আলোচনার ঝড়।
গতকাল সোমবার(২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, চট্টগ্রাম-১৫ আসনের জনগণ পরিবর্তন চায়। সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে আমি আপসহীন থাকবো। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিজয় অর্জনের আশাবাদী।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবে।
এদিকে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই বলেন, নাজমুল মোস্তফা আমিন দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজি রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু, ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন ও সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা হাজি সামাদ প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...