
মজিবুর রহমান, নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় প্রয়াত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিএনপি, উপজেলা ছাত্রদল ও ওলামাদল এই কর্মসূচি পালিত হয়। উপজেলা মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী হোসেনসহ দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসর নামাজ বাদ দলীয় কার্যালয়ে ওলামাদলের খতমে কুরআন খতমের চতুর্থ দিনের মতো কর্মসূচি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আব্দুল হামিদ খান পাঠান জেহাদি, হাফেজ মোজাম্মেল হক ভূইয়াসহ আরও অনেকেই।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...