
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী কমিটির যৌথ উদ্যোগে এই বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনগুলি- চেকপোস্ট বর্ডার কুলি শ্রমিক ইউনিয়ন,বর্ডার বাজার কমিটি,পরিবহন শ্রমিক ও বর্ডার ট্রাক শ্রমিক ইউনিয়ন,বেনাপোল বন্দর নাইট গার্ড সংগঠন,বর্ডার প্রাইভেট কার ও মাইক্রোবাস মালিক সমিতি ও বর্ডার ইজিবাইক সংগঠন।
শনিবার(৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত ঐ সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর ১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের সভাপতি মো.আব্দুল মালেক। এতে অংশ নেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১(শার্শা) আসনে ধানের শীষ মার্কার প্রার্থী মো.নুরুজ্জামান লিটন।
এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন-শার্শা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সহ-সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,পৌর যুগ্ম-সাধারণ সম্পাদক-মফিজুর, সাংগঠনিক সম্পাদক-আক্তারুজ্জামান, পৌর যুবদল আহবায়ক-মফিজুর রহমান বাবু,সাধারণ সম্পাদক-রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা বিএনপি’র যুবদল যুগ্ম-আহবায়ক-মো.শহিদুল ইসলাম,শার্শা শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী,শার্শা কৃষকদল সভাপতি-আমিরুল ইসলাম,বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতি’র সভাপতি-মো.আজিজুল হক,সাধারণ সম্পাদক-জসিম উদ্দিন,বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১’র সভাপতি-মাকসুদুর রহমান রিন্টু,সাধারণ সম্পাদক-লিটন হোসেন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-মো.আরিফুল ইসলাম আরিফ,বেনাপোল পৌর কৃষকদল সভাপতি-জামাল উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি-হাছানুজ্জামান, পৌর বিএনপি’র মৎস্য জীবি দলের আহ্বায়ক- মো. মফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব-ওমর ফারুক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করেন। মাহফিলে উপস্থিত সকলে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রসংগত উল্লেখ্য,১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছরের মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। ১৯৮৪ সালের ১০ মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরের দিন ৬ আগস্ট/২০২৪ রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ (বুধবার)
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়। দাফনের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষের সমাগম হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...