
নড়াইলের লোহাগড়ায় ডাকাত দলের হাল ধরলেন ডাকাত সরদার তুষারের বউ।
তার নির্দেশে মো: দুলু শেখ (৪৫) নামে এক ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।মুমূর্ষ অবস্থায় আহত দুলু শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত দুলু দিঘলিয়া ইউনিয়নের মো: হিরু শেখের ছেলে। হামলার শিকার দুলু শেখ জানান,ঘটনা উল্লেখ করে দ্রুতই লোহাগড়া থানায় এজাহার দায়ের করবো।

অভিযোগে জানা গেছে, গত ৪ জানুয়ারি বিকেলে লক্ষীপাশা স্ট্যান্ড থেকে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে উপজেলার রাজুপুর গ্রামের রাকিব মন্ডল (২৮) ও ঘাগা গ্রামের মৃত্যু নজির মোল্লা ছেলে মোঃ হান্নান মোল্লা( ৪০),মোঃ সাদ্দাম মোল্লা (৩০),মান্নান মোল্লার ছেলে আকাশ মোল্লা(২৫) তার সহযোগী অজ্ঞাত কয়েকজন ব্যক্তি দুলু শেখের ইজিবাইক ভাড়া নেয়।
এক নারীসহ ইজিবাইক ভাড়া নেয়া ব্যক্তিরা ইজিবাইকযোগে দিঘলিয়া তেলপাম্পের সন্নিকটে কবরস্থানের কাছে পৌঁছাইলে পূর্বপরিকল্পিতভাবে ওই স্থানে থাকা নোয়াগ্রামের মুজিবর শেখ,আবু সাইদ শেখ,মো: মাহাবুর শেখ,তুষার শেখের স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাত পরস্পর যোগসাজশে দুলু শেখকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড় দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
এ সময় হামলাকারীরা দুলু শেখের কাছে থাকা নগদ ৪হাজার টাকা ও ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান জানান,এ ব্যাপারে অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...