
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় চাউড়া কবি সানাউল হক কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
শীতবস্ত্র বিতরণ শেষে একই স্থানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক সেবনের ক্ষতিকর দিক, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তবর্তী জনগণের কল্যাণে এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...