
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন প্রভাষক প্রজ্জ্বল ময় রোয়াজা। তিনি কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।
গত (৮ জানুয়ারি) দীঘিনালা উপজেলা পরিষদের অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কবিতা আবৃত্তি, রচনা, নৃত্য, সঙ্গীত, অভিনয়, উপস্থিত বক্তৃতা, কেরাত, হামদ-নাতসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট ও গার্ল গাইড নির্বাচন করা হয়।
শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রজ্জ্বল ময় রোয়াজা কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা এবং সাবেক খাগড়াছড়ি জেলা রোভার স্কাউট সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা দুলাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুঁঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...