
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন শুরু, উচ্ছেদ হবে ২ পাড়ের অবৈধ স্থাপনা ব্রাহ্মণবাড়িয়া টাউন খালের খনন কাজ শুরু দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শহরের থানাব্রিজ এলাকার অংশের খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
শহরের জলাবদ্ধতা নিরসন ও নৌযান চলাচলের সুবিধার্থে ব্রিটিশ শাসনামলে টাউন খাল খনন করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শহরের টানবাজার থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে।
দুইদিকেই তিতাস নদীতে যুক্ত হয়েছে খালটি। তবে দখল-দূষণের কারণে এখন ভরা বর্ষায়ও পানি থাকে না খালে। এ অবস্থায় খালটি পুনরুদ্ধারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
খনন কাজের উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, খালে দূষণ বন্ধে বাসাবাড়ি থেকে যেন ময়লা-আবর্জনা না ফেলা হয় সেটি নিশ্চিত করতে বাসাবাড়ি থেকে নির্দিষ্ট ফির বিনিময়ে আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
এছাড়া খনন শেষে খালের দুইপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।
এসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...