নির্মম হত্যাকান্ডের শিকার শমীর দাসের বাড়িতে ডা: মো: ফখরুদ্দিন মানিক

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:-গত ১১ জানুয়ারী রাতে দাগনভূঁঞা উপজেলা ৭নং মাতুভূঁঞা ইউনিয়ন ফাজিলের ঘাট রামানন্দপুর জেলে পাড়ার কার্তিক দাসের সন্তান আততায়ীর হতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শমীর কুমার দাসের পরিবারকে সান্ত্বনা দিতে তার বাড়িতে যান ডা: মো: ফখরুদ্দিন।

এতে আরো উপস্থিত আছেন উপজেলা জামায়াতের আমীর মাও গাজী সালেহ উদ্দিন ,ইউনিয়ন আমীর মাও নুরুল আমীন সহ জামায়াত নেতৃবৃন্দ।

ডা: মানিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী করেন।

একই সাথে প্রশাসনের কাজের অগ্রগতি জানা ও দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসক মনিরা হক ও দাগনভূঁঞা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আজীম নোমানের সাথে কথা বলেন।

তিনি শমীর দাসের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জানান এবং জামায়াত নেতৃবৃন্দকে পরিবারের খোজ খবর রাখার অনুরোধ করেন।