বিয়ে করলেন রাফসান ও জেফার

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের গুঞ্জন ও ভক্তদের কৌতূহল শেষ হলো এই ঘোষণার মাধ্যমে।

রাফসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে লেখেন, “পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।”

নবদম্পতির ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ পাড়ায় চর্চা ছিল বহুদিন। তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন তারা। বিয়ের ঘোষণার পর থেকে সহকর্মী ও ভক্তদের অভিনন্দনের বন্যায় ভাসছেন রাফসান-জেফার।

রাফসান দেশের শীর্ষস্থানীয় ইভেন্ট ও শো উপস্থাপন করে শক্ত অবস্থান তৈরি করেছেন, আর জেফার গান ও ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের হৃদয় জয় করেছেন। এই নতুন দম্পতি বিনোদন জগতে এক নতুন রঙ যোগ করলেন।

মন্তব্য লিখুন

আরও খবর