
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। ধাপে ধাপে এই পর্যবেক্ষক দল মাঠে নামবে। এরই অংশ হিসেবে শনিবার প্রথম ধাপে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।
পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন জানিয়েছে, এ মুহূর্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার প্রয়োজন দেখা যাচ্ছে না।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে এ কথা জানান।
নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ঝুঁকি বা বিশেষ সতর্কতার প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউ কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা জারির প্রয়োজনীয়তা এখনো দেখছে না। পর্যবেক্ষক মিশনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইন্তা লাসে জানান, ইতোমধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়ানো হবে। ভোটের আগে অতিরিক্ত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন।
২০০৮ সালের পর এবারই প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পূর্ণ সক্ষমতার এই মিশনে ইইউর ২৭টি সদস্য দেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।
ইইউ পর্যবেক্ষণ কাঠামোর মধ্যে ঢাকায় অবস্থানরত ১১ জন বিশ্লেষক নিয়ে একটি কোর টিম কাজ করবে। পাশাপাশি মাঠপর্যায়ে দীর্ঘ ও স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদের পাশাপাশি ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনে কর্মরত পর্যবেক্ষকরাও এই কার্যক্রমে যুক্ত থাকবেন বলে জানান ইন্তা লাসে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...