
আবুল হাসনাত তুহিন ফেনী:- পুলিশের দেওয়া তথ্য মতে সোমবার ১৯ জানুয়ারি মধ্যরাতে লালপোল এলাকায় মোস্তফার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।
খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মোস্তফাকে জনতার হেফাজত থেকে নিজেদের জিম্মায় নেয়।
পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে তল্লাশিকালে অভিযুক্ত মোস্তফা তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে ১০টি নীল রঙের পলি প্যাকেট বের করে দেন। উদ্ধারকৃত প্যাকেটগুলোর মধ্যে ৯টিতে ২০০টি করে মোট ১ হাজার ৮০০ পিস এবং বাকি একটি প্যাকেটে ১৯০ পিস ইয়াবা পাওয়া যায়। সর্বমোট উদ্ধারকৃত ১ হাজার ৯৯০ পিস ইয়াবার ওজন ১৯৯ গ্রাম (প্রতি পিস ০.১ গ্রাম)।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ফেনী-ল-১১-৩৫৮৪। এটির ইঞ্জিন নম্বর MD2A11CZ9CCE80492 এবং চেসিস নম্বর DHZCCE87949।
আটককৃত যুবকের নাম মো. মোস্তফা (৩০)। তিনি ফেনী জেলার ফুলগাজী থানার জিএম হাট (শ্রী চন্দ্রপুর) এলাকার মৃত আব্দুস সালাম প্রকাশ আবু বক্কর ও তাহেরা বেগমের ছেলে। বর্তমানে তিনি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারেহীপুর এলাকায় সিরাজ কলোনিতে (রেল লাইনের পাশে) বসবাস করতেন।
ফেনী মডেল থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের