
সংবাদমাধ্যমগুলোর ভুল স্বীকারের ক্ষেত্রে মানুষ সততা এবং আন্তরিকতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
স্ট্যাটাসে তিনি বলেন, এএফপিতে কাজ করার সময় সাংবাদিকতা সম্পর্কে প্রথম যে শিক্ষাগুলো আমি পেয়েছিলাম তার একটি হলো- ভুল করলে তা নিঃসংকোচে স্বীকার করতে হবে। একটি ভুল অথবা মিথ্যা ঢাকতে অজুহাত দেওয়ার বা জটিল ব্যাখ্যা দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই।
শুধু স্পষ্টভাবে ভুল স্বীকার করুন। মানুষ বোঝে- ভুল হতেই পারে। কেবল মানুষ ভুল স্বীকারের ক্ষেত্রে সততা এবং আন্তরিকতাটা দেখতে চায়।
তিনি আরও লেখেন, বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোতে সেই আন্তরিকতা কয়েক দশক ধরেই অনুপস্থিত।
তিনি বলেন, যখন কোনো ভুল বা মিথ্যাচার ধরিয়ে দেওয়া হয় তখন স্বাভাবিক প্রতিক্রিয়া হয় তা উপেক্ষা করা। কেউ কোনো ভুলের পরিপ্রেক্ষিতে জবাব দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পাদক অজুহাত দেখান বা বিভ্রান্তিকর ভাষা ব্যবহার করে তার ভুলকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন।
এরপরও যদি ভুল সংশোধনের জন্য তাদের ওপর চাপ বাড়ে, নীরবে ওই প্রতিবেদনটিই মুছে ফেলা হয়। এক্ষেত্রে পাঠকদেরকে তারা এটাও অবহিত করেন না যে, ভুলের কারণেই তারা প্রতিবেদনটি সরিয়ে ফেলেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...