
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন ও নড়াইল-২ সংসদীয় আসনে মোট ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এ দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থী এবং স্বতন্ত্রসহ মোট ১৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক জানান, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নড়াইল-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী গাজী মাহাবুয়াউর রহমান এবং নড়াইল-২ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দলন বাংলাদেশ এর আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন, লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন এবং সুকেশ সাহা আনন্দসহ ৭ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদ (জিওপি) নুর ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো. শোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম ও ফরিদা ইয়াসমিনসহ ৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...