নির্বাচন সুষ্ঠু করতে ও যানজট নিরসনে সাপাহারে নওগাঁর এসপি’র মতবিনিময়

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ , ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে যানজট নিরসন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সাপাহার উপজেলা সদরের প্রাণ কেন্দ্র জিরো পয়েন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ টহল, মাদকবিরোধী অভিযান এবং থানা পরিদর্শনসহ সকল ধরনের পেশাদারিত্বমূলক কার্যক্রম অত্যন্ত তৎপরতার সাথে পালন করা হবে।”

সাপাহার জিরো পয়েন্টের যানজট নিরসনে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনভোগান্তি কমাতে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) শ্যামলী রানী বর্মন এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম।

এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা সাপাহারের যানজট নিরসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

মন্তব্য লিখুন

আরও খবর