
আর্থিক দুর্নীতি, অনিয়ম ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুনকে ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে পদত্যাগপত্রে সই করিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে তিনি মুক্ত হন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২ সালের ২৬ নভেম্বর অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই আফরোজা খাতুন শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। এছাড়া বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা আদায়, সরকারি বরাদ্দ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রথম বর্ষের ছাত্র মো. সাজিদুর রহমান জিহাদ অভিযোগ করেন, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অধ্যক্ষ তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করেন। অনৈতিকভাবে নেওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তিমিরা বিশ্বাস বলেন, অধ্যক্ষ যোগদানের পর থেকেই আমাদের নানাভাবে হয়রানি করছেন। অধিকাংশ শিক্ষার্থী জেলার বাইরের হওয়ায় এতদিন আমরা মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু তার অনিয়ম এখন চরম পর্যায়ে পৌঁছেছে, তাই আমরা প্রতিবাদে বাধ্য হয়েছি।
আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষ আফরোজা খাতুন ও রোকসানা নামে আরও এক শিক্ষককে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আফরোজা খাতুন বলেন, সরকারি বরাদ্দ না আসায় কলেজের কার্যক্রম সচল রাখতে বিভিন্ন খাত থেকে টাকা নিতে হয়েছে। শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। তারা আমার সঙ্গে যে আচরণ করেছে, তা কাম্য নয়। মূলত চাপের মুখে পড়ে আমি ও আরেকজন শিক্ষক পদত্যাগপত্রে সই করতে বাধ্য হয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...