
আমিনুল ইসলাম আহাদঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে এ জনসভা শুরু হয়, যা রাত ১১টা পর্যন্ত চলে। জনসভাকে ঘিরে পুরো সরাইল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুরের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বিকেলের মধ্যেই কুট্টাপাড়া খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জনসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব এবং নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে নেমেছে। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান দিতে।
এজন্য সবাইকে ধানের শীষ ও জোট প্রার্থীদের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বেকারত্ব বৃদ্ধি, দুর্নীতি ও লুটপাট চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলে তারা দাবি করেন।
রাত ১০ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার জন্য তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, “১২ তারিখের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি জনগণের অধিকার আদায়ের নির্বাচন। ভোটাধিকার রক্ষার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জন শহীদ হয়েছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতাকে ২০২৪-এর ছাত্র-জনতা রক্ষা করেছে।”
তিনি বলেন, নির্বাচনের দিন সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করে কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়ে নামাজ শেষে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।”
তারেক রহমান জোটের প্রার্থী জুনায়েদ আল-হাবিব ও জোনায়েদ সাকিকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে ভোটাধিকার নিয়ে কথা বলা যেত না এবং জনগণের অর্থ ও সম্পদ লুটপাট করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, বেকার সমস্যা সমাধান, যুব সমাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান।
জনসভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...