
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ ধলাই নদীর ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ভয়াবহ নদীভাঙনে বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত পাথর, জিও ব্যাগ বা ব্লক বসিয়ে বাড়িঘর রক্ষার দাবি জানিয়েছেন সংবাদকর্মী হিমেলের পিতা।
তিনি জানান, নদীর যেসব স্থানে জরুরি নয়, সেখানে জিও ব্যাগ দিয়ে ব্লক নির্মাণ করা হয়েছে। অথচ ধর্মপুর গ্রামের বসতবাড়িগুলো সরাসরি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বিষয়টি জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ড এবং নদীর বাঁধ নির্মাণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত