
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় তিনি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় সাধন। নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি গ্রহণ।
সভায় জেলা প্রশাসক বলেন, “একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে নিরপেক্ষতা বজায় রেখে সকলকে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সকল কর্মকর্তা সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার