
খাগড়াছড়ি সদর, পেরাছড়া ইউনিয়নের আলাধন পাড়ায় অবস্থিত য়ারুং যুব ক্লাব প্রাঙ্গনে ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও সরস্বতী পূজা উপলক্ষে গত রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
সভাপতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চামেলী ত্রিপুরা, মালেয়া ফাউন্ডেশনের সমন্বয়ক সূর্য ব্রত ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা ও কার্বারী চন্ডী কিশোর ত্রিপুরা।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়নে কেবল রাস্তা বা মন্দির নির্মাণ নয়, মানসিক ও সাংস্কৃতিক উন্নয়নও জরুরি। যুবদের ঐক্য গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাজ করা, মাদক ও বাল্যবিবাহ রোধে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও যুব সমাজের পাশাপাশি অভিভাবকদেরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি সমাপ্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...