
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের হালচাটি লেবারমোড় এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬টি ভ্যানগাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি সকালে বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নকশী ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় ভ্যানগাড়িগুলো আটক করা হয়। পরে আটককৃত বালুসহ ভ্যানগাড়িগুলো ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের নিকট হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিবেশ ও নদী সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...