
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে চলমান অস্থির পরিস্থিতিতে সরকার কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পুরো বন্দর কার্যক্রম জিম্মি করে রাখার চেষ্টা করছে, যা সরকার কোনোভাবেই মেনে নেবে না।
রোববার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন।
এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি নিয়ে আন্তর্জাতিক অপারেটর ডিপি ওয়ার্ল্ড আরও সময় চেয়েছে। এ বিষয়ে সরকার আলোচনার পথ খোলা রেখেছে। প্রয়োজনে নির্বাচন পরবর্তী সময়েও এই আলোচনা বা নেগোসিয়েশন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও ইঙ্গিত দেন, জাতীয় স্বার্থ ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...