
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ বাংলাদেশ নৌবাহিনীতে পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও দীর্ঘ কর্মঅভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে সৈয়দ মোস্তফা মোহাম্মদ আলী (শাফী)-কে কমডোর পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তাঁহার এই পদোন্নতি নৌবাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য গর্বের বিষয়।
সৈয়দ মোস্তফা মোহাম্মদ আলী (শাফী) বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের পর থেকে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনীর একাধিক অপারেশনাল, প্রশাসনিক ও প্রশিক্ষণমূলক দায়িত্বে সফলতার স্বাক্ষর রেখেছেন।
কর্মজীবনে তিনি নৌ নিরাপত্তা জোরদার, সামুদ্রিক সীমান্ত রক্ষা, প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন ও আধুনিক নৌবাহিনী গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁহার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন ইউনিট ও কার্যক্রম নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কমডোর পদে পদোন্নতির মাধ্যমে তিনি আরও বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। তাঁহার অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব বাংলাদেশ নৌবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
এই পদোন্নতিতে তাঁহার পরিবার-পরিজন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁহার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...