
মোঃজমির উদ্দিন পীরগাছা(রংপুর): উৎসবমুখর পরিবেশে পীরগাছা ও কাউনিয়া উপজেলা একটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে রংপুরের পীরগাছা ও কাউনিয়া ১ টি আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের ভীড় লক্ষ করা গেছে। দীর্ঘদিন পর তারা ভোট দিতে পেরে আনন্দিত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা ও কাউনিয়া আসন থেকে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। সংসদীয় আসন পীরগাছা ও কাউনিয়া আসনে মোট ভোটার ৫ লাখ ৫ হাজার ২৬৩ জন।
কাউনিয়া ও পীরগাছা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৯৬৯ জন।
পীরগাছা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৬৯৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ৬২৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬৫ জন। এছাড়া ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা জানান, কাউনিয়া উপজেলায় ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও ১৭টি অতিগুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সহকারী রিটার্নিং অফিসার ও পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাক জানান, পীরগাছা উপজেলায় মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে।
এর মধ্যে ৫৭টি গুরুত্বপূর্ণ ও ১টি অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসাররা জানান, নির্বাচন নির্বিঘ্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
পীরগাছা থানা পুলিশ জানিয়েছে, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ টিম, মোবাইল টিম, পেট্রোল টিম, টহল টিম প্রস্তুত রয়ছে।
প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া গুরুত্বপূর্ণ আসনগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...