• জাতীয় লিড নিউজ
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র: ইসি

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র: ইসি

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

চলমান জাতীয় নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সারা দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই গড় হিসাব নির্ধারণ করা হয়েছে।

দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি শহরের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে বলেও জানান সচিব।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কোনো কেন্দ্রেই ভোট বন্ধ হয়নি। কিছু স্থানে বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। কোথাও উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে।

মন্তব্য লিখুন