
শাহরিয়ার মিল্টন , শেরপুর : দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের সংসদীয় ২টি আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণ চলাকালে শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেয়া ৫৩ টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো. মাসুদকে আটক করে এবং তিনটি ব্যালট বই উদ্ধার করে।
পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, “সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে এসে ব্যালট পেপারগুলো উদ্ধার করে।
এঘটনায় সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ১১ টা ২০ মিনিট পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে স্বাভাবিক ভোটগ্রহণ কার্যক্রম চালু হয়।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...