সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হাজী মুজিব

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ , ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,২০,৬৭৩ ভোটে এগিয়ে জয়ী হন।

পোস্টাল ভোটসহ তার মোট ভোট ১,৭০,৮৭৭। স্থানীয়রা বলছেন, নৌকার দুর্গ ভেঙে ধানের শীষের গণজোয়ার উপহার দিয়েছে শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী।