
পাইকগাছা উপজেলাতে আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আঃ মজিদ, পৌর সভাপতি আসলাম পারভেজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, এবং মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।
বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি তার আত্মপরিচয়ের ভিত্তি রচনা করে।
একুশে ফেব্রুয়ারির গৌরবোজ্জ্বল ইতিহাস জাতিকে স্বাধীনতার প্রেরণা দিয়েছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ করেছে। এজন্য মহান শহীদ দিবস কেবল শোকের নয়, এটি চেতনা, গৌরব ও আত্মমর্যাদা পুনর্জাগরণের একটি দিন।
সভায় দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে- রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, জোহরবাদ মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরির সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা