
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী নকলা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নকলা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন। সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...