
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাইকগাছা পৌরসভার বাজার পরিদর্শন করেছেন খুলনা-০৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। একইসঙ্গে তিনি পৌরসভায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারী) দুপুরে পৌরসভার প্রধান বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং পাইকগাছা থানা-র অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।
পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য বিক্রির নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং জোরদার করা হবে।
পরে তিনি পাইকগাছা পৌরসভায় আনুষ্ঠানিকভাবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...