
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করতে দুপুরে সচিবালয়ে আসবেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার। এছাড়া দূতাবাসের আরও তিন সদস্য বৈঠকে যোগ দেবেন।
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে আরও থাকবেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং হাইকমিশনারের সোশ্যাল সেক্রেটারি সালাহউদ্দিন শিমুল।
সূত্র জানিয়েছে, বৈঠকে দুই দেশের বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত