
ট্রেন্ড তৈরি করতে টলিউড অভিনেত্রী মনামী ঘোষ বরাবরই সাহসী ও স্বতন্ত্র। প্রচলিত ধারার বাইরে গিয়ে ফ্যাশনে পরীক্ষা-নিরীক্ষা করতে তিনি কখনোই দ্বিধা করেন না। কখনো চটের শাড়ি, কখনো নকশিকাঁথার গাউন প্রতিবারই নতুন কিছু উপহার দেন দর্শকদের। এবারও তার ব্যতিক্রম হয়নি।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকসম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনামী হাজির হয়েছেন একেবারে ভিন্নধর্মী একটি লুকে, যা মুহূর্তেই ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। হলুদ রঙের স্ট্র্যাপলেস ড্রেস, যা তৈরি হয়েছে অসংখ্য মেজারিং টেপ বা দর্জির ফিতা দিয়ে। তার এই পোশাক যেন সৃজনশীলতার এক অভিনব উদাহরণ।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকএই পোশাকের পেছনে রয়েছে একটি বিশেষ ভাবনা। মনামী জানিয়েছেন, পর্দার সামনে তারকাদের নিখুঁতভাবে উপস্থাপনের পেছনে যারা নিরলস পরিশ্রম করেন সেই দর্জি বা ‘মাস্টারজি’-দের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ, এটি শুধু ফ্যাশন নয়, এক ধরনের সম্মান প্রদর্শনও।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকড্রেসটির করসেট অংশে মেজারমেন্ট টেপগুলো নিখুঁতভাবে বসানো হয়েছে, যা উপরের অংশকে দিয়েছে একটি স্ট্রাকচার্ড লুক। আর নিচের অংশে অসংখ্য টেপ ঝালরের মতো ঝুলে থেকে তৈরি করেছে নজরকাড়া মুভমেন্ট।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকএর সঙ্গে মিলিয়ে তিনি বহন করেছেন টেপ দিয়েই তৈরি একটি বক্স-স্টাইল ব্যাগ, যা পুরো লুককে করেছে আরও ইউনিক।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকএমনকি তার হাই হিলেও ছিল একই থিম। মেজারিং টেপের ব্যবহার, যা আউটফিটকে দিয়েছে সম্পূর্ণতা।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকস্টাইলিংয়ে ছিল সরলতা কিন্তু দৃঢ় উপস্থিতি। ছোট করে কাটা বব হেয়ারস্টাইল, চোখে আইলাইনার আর ঠোঁটে বোল্ড পিঙ্ক শেড সব মিলিয়ে তিনি রেখেছেন একদম ক্লিন কিন্তু শক্তিশালী গ্ল্যাম লুক।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুককোনো ভারী গয়না না পরেও তার উপস্থিতি ছিল দারুণ প্রভাবশালী।
মেজারিং টেপ ড্রেসে মনামীর ভাইরাল লুকমনামীর এই সাজ শুধু নজরকাড়া নয়; এটি ফ্যাশনের মাধ্যমে একটি বার্তাও বহন করে। সৃজনশীলতা আর শ্রদ্ধার এই মেলবন্ধনই তার স্টাইলকে করে তুলেছে আলাদা ও স্মরণীয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...