
লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চার জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।
নিহত সেনাদের মধ্যে ৩ জনের নাম-পরিচয়-পদবি প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয়-পদবি পরে জানানো হবে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ।
নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন। এক বিবৃতিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে। তবে তাদের সংখ্যা আইডিএফের বিবৃতিতে পাওয়া যায়নি।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যৌথ অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল।
লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন ১ হাজার ২৪৭ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন।
সূত্র : টাইমস অব ইসরায়েল
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...