
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার আকবরিয়া পাইলট পাবলিক ইনস্টিটিউশনের একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী ডপস সদস্যদের নিয়ে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে উদ্বুদ্ধকরণ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ডপস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপির সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য সৈকত হোসেন, সিনদিদ আহমেদ এবং শিক্ষক নূর হোসেন নুসু।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা