
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেনের তৎপরতায় দ্রুত অভিযান চালিয়ে এই গ্রেপ্তার নিশ্চিত করে।
আজ শনিবার(৪ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয়, গত ২৭ মার্চ সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চুরির সন্দেহে মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই শিশু সন্তান—৮ বছর বয়সী আরাফাত হোসেন ও ৫ বছর বয়সী মিহাদ হোসেনকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক।
অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত মিজানুর রহমান সুজনের নেতৃত্বে তাদের একটি পুকুরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়—যা অত্যন্ত অমানবিক ও নৃশংস আচরণ হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার দিবাগত রাত সোয়া দুই দুইটার দিকে ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মাসুম (২৮)-কে গাজীপুর থেকে ৪ এপ্রিল রাত ২টা ১৫ মিনিটে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন। পেনাল কোডের ১৪৩/৩৪২/৩২৩/৩০৭/৫০৬ ধারায় রুজু করা হয়েছে, যেখানে হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রেস রিলিজের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...