
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনীর দাগনভূঞা উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন আধুনিক খাবার ও আয়োজন কেন্দ্র ‘মিন্ট লিফ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল’।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদ (কুককুরুত সেলিম) এবং তার টিমের MD Assraful Islam Hridoy, Kazi Ismail, Tanvir Hossain, Assraful Islam।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মী আবুল হাসনাত তুহিন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিরা রেস্টুরেন্টের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং এর পরিবেশ ও সেবার প্রশংসা করেন।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদ (কুককুরুত সেলিম) বলেন, আজকের আয়োজিত অনুষ্ঠানে আমি ও আমার টিম উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত হয়েছি।আমাদের অনেক দশক ছোট উপস্থিত রয়েছেন। আমরা খাবারের মান চেক করে দেখেছি অনেক ভালো এবং মানসম্মত তাই আপনার একবার এসে খাবারের মান চেক করতে পারেন।
‘মিন্ট লিফ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল’ কর্তৃপক্ষ মামুন জানায়, আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও কর্পোরেট আয়োজনের জন্য এখানে রয়েছে সুবিশাল কনভেনশন সুবিধা।
স্থানীয়দের জন্য এটি একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এলাকাবাসীর প্রত্যাশা, এই নতুন প্রতিষ্ঠান দাগনভূঞার খাবার ও আয়োজন সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...