
মজিবুর রহমান,নেত্রকোনাঃ নেত্রকোনার কেন্দুয়ায় আদালতে যাওয়ার পথে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি-সাহিতপুর বাজার সড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আইনজীবী রফিকুল ইসলাম আমতলা গ্রামের বাসিন্দা। হামলায় তার বড় ভাই, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানও মারাত্মকভাবে জখম হন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম তার বড় ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নেত্রকোনা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
পথে হামলাকারীদের বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে আনোয়ার ও সাইফুলসহ একদল হামলাকারী তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবারের দাবি, এর আগেও দুইবার তাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আনোয়ার ও সাইফুলের এক ভাই নূরু মিয়া নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার একটি হত্যা মামলা দায়ের করে, যেখানে রফিকুল ইসলামসহ কয়েকজনকে আসামি করা হয়। এই ঘটনার জের ধরেই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...