
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান।
কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬০০ জন কৃষকের মাঝে আউশ ধানের উন্নত জাতের বীজ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি করে ব্রিধান-৪৮ ও ব্রিধান-৯৮ জাতের বীজ প্রদান করা হয়েছে।
এছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সারও দেওয়া হয়েছে, যাতে তারা আউশ ধান চাষে প্রয়োজনীয় সহায়তা পান।
উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান জানান, নালিতাবাড়ীতে আউশ ধানের আবাদ দিন দিন কমে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং আউশ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকার প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে শস্যের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন টেকসই করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এ ধরনের সহায়তা কৃষকদের আউশ চাষে আরও উৎসাহিত করবে এবং আগামী মৌসুমে ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত