শ্রীবরদীতে শিক্ষার্থীদের জন্য সিলিং ফ্যান সরবরাহ

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ , ১৩ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মডেল একাডেমির শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত অর্থায়নে ১৩টি সিলিং ফ্যান সরবরাহ করেছেন রাণীশিমুল পাইলট ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ফ্যান তুলে দেওয়া হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তবেই তোমাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহম্মেদ বুলবুল, সমাজসেবক নাইম আল মাহমুদ, ইউপি সদস্য সুজা মন্ডল, কল্পনা নাছরিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত ভায়াডাঙ্গা মডেল একাডেমিতে বর্তমানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।

প্রচণ্ড গরমে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে ফ্যানের প্রয়োজনীয়তা জানানো হলে চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে ফ্যান সরবরাহ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর