
“নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এ উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য এবং গণতান্ত্রিক চেতনা আরও সুদৃঢ় হয়। তারা সকলকে ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে দেশ গড়ার আহ্বান জানান।
এদিকে, উৎসবকে ঘিরে আয়োজিত লোকজ সাংস্কৃতিক মেলা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। মেলায় গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ, হস্তশিল্প ও দেশীয় খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে।
দিনব্যাপী এ আয়োজন খাগড়াছড়ির মানুষের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...