
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বাংলা নববর্ষ উদযাপন করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন।
এ ছাড়া, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন করে বলেছেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকাস্থ বিদেশি মিশনগুলো নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের দূতদের নববর্ষ উদযাপনের তথ্য জানিয়েছে।
ঢাকার ব্রিটিশ হাই কমিশন জানায়, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে চারুকলায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক অংশ নিয়েছেন। সবাইকে শুভ নববর্ষ।
মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ। এই উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো ভুলবার নয়। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন।
এ ছাড়া ভারত, চীন, কানাডা, রাশিয়া, ইতালি, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাত পৃথক পৃথক বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে।
চীনা দূতাবাসের শুভেচ্ছা বার্তায় বলা হয়, নতুন বছর হোক ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বের বন্ধনে ভরা। হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়ুক সৌহার্দ্য ও মানবতার আলো। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব আরও গভীর হোক, এই শুভ কামনায়।
কানাডিয়ান হাই কমিশনের বার্তায় বলা হয়, কানাডার হাই কমিশন বাংলা নববর্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানায়। বছরটি সমৃদ্ধি, সুখ এবং নতুন সুযোগ নিয়ে আসুক।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...