
মজিবুর রহমান,নেত্রকোনা: “সেবাই ধর্ম, আসুন সবাই মিলে এতিমদের সেবা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে আধ্যাত্মিক সাধক পরিতোষ সাধুর সমাধিস্থলে পহেলা বৈশাখ উপলক্ষে ৩৩তম এতিম মেলা অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসী ও পরিতোষ সাধুর ভক্তদের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজন করা হয়।
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশতাধিক এতিম শিশু মেলায় আগমন ঘটে।
তাদের মাঝে পরিধানের কাপড়সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি দুপুরে একবেলা খাবারের ব্যবস্থাও করা হয়। খাবারের মেনুতে মাংস-ভাতের পাশাপাশি খিচুড়িও পরিবেশন করা হয়।

এতিম শিশুদের উপস্থিতিতে মেলাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনটি দেখতে দিনভর ভিড় করেন উৎসুক মানুষজন।
সূত্রে জানা যায়, আধ্যাত্মিক সাধক পরিতোষ পালড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ধ্যান সাধনায় মগ্ন থাকতেন এবং তার মাধ্যমে কিছু কারামত প্রকাশ পাওয়ায় ভক্ত বেড়ে যায়।
তিনি জীবিত থাকাকালীন সময়েই এতিমদের নিয়ে এই মেলার সূচনা করেন। শুরুতে ছোট পরিসরে আয়োজন হলেও সময়ের সঙ্গে এর পরিধি বাড়তে থাকে এবং দেশের বিভিন্ন জেলা থেকে এতিম শিশুদের অংশগ্রহণ ঘটতে থাকে।
জনস্রোত রয়েছে তিনি সত্য কথা বলতেন। কারোর কিছু খোয়া গেলে অবস্থান বলে দিতেন। এসব বিষয়ে তার জীবনে কাল হয়ে আসে। ২০০৪ সালে তাকে নির্মমভাবে হত্যা করে একদল দুষ্কৃতকারী।
পরিতোষ সাধুর বড় ছেলে পবিত্র সরকার পলাশ জানান, তার বাবা একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। যদিও তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন, তবুও প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি তার তেমন আগ্রহ ছিল না। তিনি সাধনা ও ভক্তদের নিয়েই সময় কাটাতেন।
তিনি আরও জানান, ২০০৪ সালে দুষ্কৃতকারীদের হাতে নিহত হন বাবা । পরে তাকে বাড়ির পাশেই সমাহিত করা হয়। তার মৃত্যুর পরও তার ভক্ত ও এলাকাবাসী এই এতিম মেলার আয়োজন অব্যাহত রেখেছেন। তিনি আরও জানান, প্রতি বছর এই মেলার মাধ্যমে অসহায় এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই মূল উদ্দেশ্য ছিল বাবার।
এ আয়োজন অব্যাহত রাখতে তারা ভবিষ্যতেও সবাইকে পাশে থাকার আহ্বান জানান। কেন্দুয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, পরিতোষ সাধু একজন
আধ্যাত্মিক সাধক ছিলেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোক হলে হিন্দু ধর্মের রীতিনীতি পালন করতেন না।
এলাকাবাসী তার দ্বারা উপকৃত হতেন। তিনি মারা গেলে ভক্ত এলাকাবাসী তাকে বাড়ির আঙ্গিনায় সমাহিত করেন। সকলে সহযোগিতা পহেলা বৈশাখের দিন এতিম মেলা আয়োজনের মাধ্যমে তাকে স্বরণ করে ভক্ত ও এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত