
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলী কদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’। শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বেনাপোল ক্রীড়া সংস্থা (BKS)।
বেনাপোল বলফিল্ড মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নূরুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মরহুম আলী কদরের সুযোগ্য সন্তান জনাব ইকরামুল কদর বাবলু।
বেনাপোল ক্রীড়া সংস্থার আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব নাজিম উদ্দিন, সভাপতি, বেনাপোল পৌর বিএনপি।
জনাব আবু তাহের ভারত, সাধারণ সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি। জনাব মাসুদুর রহমান মিলন, সিনিয়র সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি। জনাব আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি। জনাব শামসুর রহমান, সভাপতি, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন।
শরিফুল ইসলাম চয়ন, আহবায়ক,শার্শা ছাত্রদল। আরিফুল ইসলাম আরিফ,আহবায়ক,বেনাপোল পৌরছাত্রদল। এ ছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-নেতৃবৃন্দ ও ক্রীড়া অনুরাগীরা উদ্বোধণে অংশ নেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল ক্রীড়া সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।
টুর্নামেন্টের আয়োজক সূত্রে জানা গেছে, ১৭ ও ১৮ই এপ্রিল (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে শার্শা ও বেনাপোল অঞ্চলের তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি করা এবং সাবেক জননেতা আলী কদরের স্মৃতিকে অম্লান করে রাখা।
উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বর্ণিল ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো ক্রীড়া প্রাঙ্গণ। অতিথিরা তাদের বক্তব্যে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং এই ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
উল্লেখ্য,শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌরসভার ১টিসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দিনব্যাপি খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ হন লক্ষণপুর ইউনিয়ন পরিষদ একাদশের খালিদ হাসান তুহিন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...