
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মোবাইল ফোনসহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। আজ শনিবার (১৮ এপ্রিল) পুটখালী বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তিরা হলেন— গয়ড়া গ্রামের মো. সাবু (৪৪), মো. হায়দার আলী (৩৩), ইউসুফ আলী (৩০) ও মো. আলমগীর হোসেন (৩৮) এবং ধলদাহ গ্রামের মো. নয়ন মনি (৩৬)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ০২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ, ০৩টি মোবাইল ফোন এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬,১০০/- টাকা।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে আমাদের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...