নেত্রকোণায় হাম-রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , ২০ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণায় জরুরি হাম ও রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের ক্রিয়েশন স্কুলে স্থাপিত টিকা কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. গোলাম মওলা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিরকুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলায় মোট ২ লাখ ২৪ হাজার ৮০৯ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. গোলাম মওলা জানান, জেলার ১০টি উপজেলার ৭২৩টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এমআর টিকা প্রদান করা হবে। নতুন শিশুদের পাশাপাশি পূর্বে টিকা নেওয়া শিশুদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।

লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮৫ হাজার ডোজ টিকা কম থাকলেও তা এক-দুই দিনের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমানে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর