
মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোনায় মাদক কারবারি ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকিতে ছয় সদস্যের একটি পরিবার ঘরবাড়ি ছেড়ে শহরে আত্মগোপনে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মালা আক্তার এ অভিযোগ করেন।
মালা আক্তার জেলার আটপাড়া উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ও রতন মিয়ার স্ত্রী।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের পরিবার দীর্ঘদিন কুমিল্লা শহরের একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই সঙ্গে বসবাস করতেন তার দেবরের স্ত্রী আসমা আক্তার।
স্বামীর মৃত্যুর পর আসমা কুমিল্লার এক মাদক কারবারিকে বিয়ে করে নিজেও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন এবং নিয়মিত ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন মাদক এনে জালালপুর এলাকায় বিক্রি করতেন।
তিনি আরও জানান, গত বছরের ৫ ফেব্রুয়ারি তার ছেলে রিয়াদ ও আসমা আক্তার একসঙ্গে কুমিল্লা থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হলে কেন্দুয়া সড়কে ডিবি পুলিশের অভিযানে আসমা বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হন। এরপর থেকেই তাদের পরিবারের ওপর প্রতিশোধমূলক হুমকি শুরু হয়।
মালা আক্তারের অভিযোগ, জামিনে মুক্তির পর আসমা আক্তার সহযোগীদের নিয়ে তাদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাদের একটি বাসায় আটকে রেখে নির্যাতন করা হয় এবং সেখান থেকে বের করে দেওয়া হয়।
পরে তারা কুমিল্লার চাকরি ছেড়ে নিজ গ্রাম আটপাড়ায় আশ্রয় নিলেও সেখানেও হুমকি অব্যাহত থাকে। বর্তমানে তারা নেত্রকোনা শহরের লক্ষীগঞ্জ এলাকার আঁতকাপাড়া গ্রামে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন।
তিনি জানান, আত্মগোপনে থাকায় তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযুক্ত আসমা আক্তার এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, বিষয়টি তার জানা নেই; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...