বেনাপোলে কড়া নিরাপত্তায় শুরু হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ , ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- আজ মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেনাপোলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বিশৃঙ্খলা এড়াতে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়। কেন্দ্রের মূল ফটক ও আশপাশের এলাকায় কড়া নজরদারির কারণে অভিভাবকদের নির্দিষ্ট দূরত্বের বাইরে অবস্থান করতে বাধ্য করা হয়।

বেনাপোলের ৩টি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কেন্দ্রগুলোতে অত্যন্ত শৃঙ্খলা ও শান্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

​বেনাপোলের প্রধান ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা নিচে তুলে ধরা হলো:-
বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ৪২২ জন,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ২৭২ জন,মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা
(চলমান) এই কেন্দ্রে মূলত দাখিল (সমমান) পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

কেন্দ্রগুলোয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ:- বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বারোপোতা ইউ: মাধ্যমিক বিদ্যালয়, কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয়। ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ও পুটখালী মাধ্যমিক বিদ্যালয়।

​বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, শিক্ষার্থীদের বিভাগ অনুযায়ী বিভিন্ন ভবনে (শাপলা ভবন, প্রশাসনিক ভবন ও নতুন ভবন) অত্যন্ত স্বচ্ছতার সাথে আসন বিন্যাস করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আলাদা আলাদা কক্ষে বসার ব্যবস্থা করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ​আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী(পুলিশ) সদস্যরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

​বিকেল নাগাদ প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর