• জাতীয় ময়মনসিংহ
  • শেরপুরে নবাগত পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

শেরপুরে নবাগত পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুরের নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন এ, কে, এম জহিরুল ইসলাম।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনুষ্ঠানিকভাবে স্বীয় দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার জহিরুল ইসলাম ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর