
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ৩৫ ও ৩৬তম কোর্স ফর রোভার মেট সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, জেলা রোভার স্কাউট কমিশনার ও কলেজের প্রিন্সিপাল মোঃ শরিফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা বানু।
তিন দিনব্যাপী এ কোর্সে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রোভার স্কাউটরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ২০টি কলেজের শিক্ষার্থীরা।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের ‘বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, অনুগত, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল, প্রজ্ঞা ও সেবা’—এই ১০টি দলে বিভক্ত করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের শেষাংশে কলেজ গভর্নিং বডির সভাপতি সমাপনী বক্তব্যে এ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু গ্রেপ্তার, ৩...
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারি রিপন ওরফে কালু...
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প