
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): দীর্ঘ ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সাপাহার উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টা সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিছিলে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, সদস্য সচিব হাসান আলী এবং সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসানসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা।
এসময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা ও সদস্য সচিব হাসান আলী বলেন, দীর্ঘদিন পর জেলা কমিটি ঘোষণার ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানাতে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত